বিকাশ নং -01601483261 Contact Us অনুদান দিন!

আল-আকসা ফাউন্ডেশনের নীতিমালা

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
আল-আকসা ফাউন্ডেশনের নীতিমালা সমূহ নিন্মোক্তঃ

  1. আল্লাহর সন্তুুষ্টি অর্জনের লক্ষেই সকল কার্যক্রমে অংশ গ্রহণ করবো।
  2. ইসলাম ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার যথাসাধ্য চেষ্টা করবো। 
  3. ইসলাম ও দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হবো।
  4. দেশ ও ইসলাম একই সুত্রে গাঁথা।
  5. নিঃস্ব, অসহায়, দূর্গতদের সেবা করা।
  6. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।
  7. সকলের মধ্যে ঐক্য-ভ্রাতৃত্য, সম্প্রীতি স্থাপন করা। 
  8. যে নিয়ম তৈরি করা হবে, সে নিয়ম সকলেই মানতে বাধ্য থাকিবে।
  9. সকলের এ বিশ্বাস রাখতে হবে সংখ্যাধিক্য,শক্তি,অর্থের মাধ্যমে বিজয় বা সফলতা আসে না, আসে আল্লাহর উপর তাওয়াককুল আর আল্লাহ প্রদত্ত অনুগ্রহের মাধ্যমে।
  10. সকলের বাধ্যতামূলকভাবে অহংকার, দাম্ভিকতা বিশেষ করে হীনমন্যতা পরিহার করতে হবে।
  11. প্রধান মুখপাত্র ও সর্বোচ্চ দায়িত্বশীলের মধ্যে ইলমে ওহীর জ্ঞান থাকা অত্যাবশ্যক।
  12. আল্লাহর জন্য সকল নিন্দনীয় নেতৃত্ব লোভ পরিহার করতে হবে। 
  13. সমাজকে খন্ড-বিখন্ডকারী এবং যে বা যারা একতার পরিবর্তে নিজ বা নির্দিষ্ট কতিপয় ব্যাক্তি কিংবা বংশধর দ্বারা সমাজে একক প্রভুত্ব স্থাপন করতে চায় তাদেরকে সকলেই বয়কট করতে হবে।
  14. সকল বিভাগীয় সম্পাদক সকল সদস্যের পরামর্শে ও আমিরের নেতৃত্বে কাজ সম্পাদন করবে।
  15. দায়িত্ব দায়িত্বশীলদের মধ্যে জ্ঞান-প্রজ্ঞা, দূর্দর্শীতা,বিচক্ষণতা,মনুষ্যত্ব,শিক্ষা, দৃঢ়তা, ধৈর্য্য, সহনশীলতা, সহিষ্ণুতা, সহানুভূতি এবং একাগ্রতা থাকবে হবে নচেৎ বিনা শর্তে অগ্রহণযোগ্য।
  16. দায়িত্বশীলদের মধ্যে সমস্ত দৈহিক,আত্বিক ও চারিত্রিক গুণাবলিতে গুণান্বিত হতে হবে।যে গুনাবলির প্রতিবিম্ব হলে আমাদের কার্যক্রমের অগ্রযাত্রা অক্ষুন্ন থাকবে।
  17. দায়িত্বশীলদের মধ্যে নিম্নোক্ত ৪টি শর্ত থাকতেই হবে। 
  18. ন্যায়পরায়নতাঃ একজন দায়িত্বশীলের মধ্যে ন্যায়পরায়নতা, সত্যবাদিতা,আমানতদারিতা ও সৎ কাজের প্রতি আগ্রহ থাকতে হবে।
  19. দৃঢ়চিত্ততাঃ সমস্ত নিয়ম-নীতি বাস্তবায়ন ও সকল কার্যক্রম রক্ষণাবেক্ষণ,জ্ঞান, কলাকৌশল, প্রজ্ঞা, প্রত্যয় ও সাহস অবশ্যই থাকতে হবে।
  20. ইন্দ্রীয় ও অঙ্গ প্রতঙ্গের সুস্থতাঃ একজন দায়িত্বশীল সম্পূর্ণ সুস্থ হবেন বিকলাঙ্গ হওয়া ঠিক নয়। তার নাক,কান,জিহ্বা, ত্বক,কন্ঠস্বর,হাত-পা ইত্যাদি সম্পূর্ণ সুস্থ হতে হবে।
  21. গ্রহণযোগ্যতা ও আত্বত্যাগঃ সকলের নিকট তার গ্রহণযোগ্যতা ও কার্যক্রমে তাঁর আনন্দ চিত্তে আত্বত্যাগী হতে হবে।
  22. রাষ্ট্রদ্রোহী সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
  23. সর্বাবস্থায় দেশের স্বাধীনতা রক্ষার চেষ্টা করা।
  24. নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করা।
  25. দেশ ও জাতিকে বিশ্বের দরবারে উচু আসনে প্রতিষ্ঠিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা।
  26. দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
  27. নাগরিক অধিকার আদায় ও কর্তব্য পালনে কোনো দ্বিধা সংশয় না করা।
  28. এই প্রতিজ্ঞায় যা আছে আল্লাহ তার সাক্ষী ও রক্ষাকারী।
  29. এ প্রতিজ্ঞার প্রত্যেক সদস্যের জন্য ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক।
  30. বাধ্যতামূলকভাবে প্রত্যেক সদস্যকে পাচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ।
  31. ধর্মীয় যেসব বিষয়ে ইখতিলাফ (মতপার্থক্য) রয়েছে সে সকল বিষয়ে তর্ক-বিতর্ক,বাক-বিতন্ডা সম্পূর্ণ নিষেধ।যথাসাধ্য এড়িয়ে চলতে হবে।
  32. প্রতিজ্ঞার ধারা সমূহ ভঙ্গকারীর উপর আল্লাহর লানত অবতীর্ন হবে।
  33. প্রতিজ্ঞার সকল সদস্যের এ মর্মে আত্মবিশ্বাস থাকতে হবে যে,আমাদের উপর আল্লাহর অনুগ্রহ ছিল,আছে এবং থাকবে।
  34. অত্যাচারিতকে সাহায্য করা ও অত্যাচারিকে বাধা দেওয়া।
  35. কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ বলে গন্য হবে।
  36. এজন্য অপরাধকারীর সম্প্রদায়কে দায়ি করা যাবে না। 
  37. সকলে হাতে-হাত ও কাধে-কাধ মিলিয়ে কাজ করতে হবে।
  38. এ প্রতিজ্ঞায় সাক্ষরকারী সকলেই অন্য সমস্ত মানুষের চাইতে স্বতন্ত্র। 
  39. প্রতিজ্ঞায় সাক্ষরকারীরা সম্মিলিতভাবে অন্যায়কারীর বিরুদ্ধে থাকবে। অন্যায়কারীকে কোনোরুপ প্রশ্রয় দেওয়া যাবে না।
  40. কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে সেই বিষয়ে এড়িয়ে যেতে হবে নতুবা যার বা যাদের মাধ্যমে মীমাংসা হবে তাঁর অনুগত্য করতে হবে।
  41. প্রতিজ্ঞা বদ্ধ সদস্যবৃন্দু কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হলে কেহ সে বিষয়ের বিরোধিতা করতে পারবে না।
  42. কারো সাথে ঝগড়া-বিবাদ,বাক-বিতন্ডায় জড়াবে না,এসবে যাতে না জড়াতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  43. কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে পারবে না এবং প্রতিপক্ষও ভাববে না। 
  44. সাম্য,শান্তি ও অধিকার বিধ্বংসী সুদ ও ঘুষ প্রথা বিলুপ্তির যথাসাধ্য চেষ্টা করবো। 
  45. সমাজেরমূলে গেড়ে বসা ঘৃণ্য মাদকদ্রব্য,ধর্ষণ,নারী নির্যাতন ও যৌতুক প্রথার মূলে কুঠারাঘাত করে উৎখাত করার চেষ্টা অভ্যাহত থাকবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু ভুল আছে। অনুগ্রহ করে ইন্টারনেটে সংযোগ করুন এবং আবার চেষ্টা করুন।
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.